বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ০৬:৫৩:০৭ AM

বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

ছবি : সংগৃহীত


বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার রাবেয়া।

নতুন বলে আইরিশ ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বড় শট খেলার সুযোগ না পাওয়ায় ঝুঁকি নিয়ে রান নিতে যান দুই ওপেনার সারা ফোবস ও গ্রেবি লুইস। আর সেই সুযোগে স্টাম্প ভাঙেন নাহিদা আক্তার।

৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান।

১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেছেন লুইস। অধিনায়কের বিদায়ের পর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। তবে হান্টার ভালো শুরুর পর ফিরেছেন দুর্ভাগ্যজনক রান আউটে। সোবহানা মুস্তারির দুর্দান্ত থ্রো থেকে বল ধরে স্টাম্প ভাঙেন জ্যোতি। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৩৩ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। 

৭৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দুজনের জুটিতে ৭২ রান যোগ করে আইরিশরা। ৪১ রান করা পেন্ডারগেস্টকে লেগ বিফোরের ফাঁদে ফেলে গলার কাঁটা হয়ে ওঠা এই চতুর্থ উইকেট জুটি ভাঙেন রাবেয়া।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশ মেয়েরা। তবে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা ডেলানি। ৭৫ বল খেলে ৬৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তার বিদায়ের পর আর বলার মতো রান করতে পারেননি কেউই।

শেষদিকে আবারো নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ। তাতে আড়াইশর রানের মাইলফলক ছুঁতে পারেনি আইরিশরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু