হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৯ PM

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ১০:৫৫:৩০ AM

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমিকারে ধর্ষণ ও  অপহরণ মামলায় প্রেমিক শাহাব উদ্দিন (১৯) কে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার ( ২০ অক্টোবর ) বিকেলে তাকে চুনারুঘাট থানা থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও স্থানীয়  সুত্র জানায়, শাহাব উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকার  মৃত ইউনুছ  আলীর ছেলে। তার সঙ্গে মাধবপুর  উপজেলার এক্তিয়ারপুর এলাকার  জৈনক ব্যক্তির ৮ম শ্রেনীর  স্কুল পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সুত্র ধরে তারা পরিবারের কাউকে কিছু না জানিয়ে ১৯ অক্টোবর শায়েস্তাগঞ্জের শাহবাজপুর ভাড়া বাসা থেকে  সকালে  স্কুলের কথা বলে বের হয়। পরে প্রেমিক জুটি চুনারুঘাট উপজেলার উবাহাট ইউনিয়নের  শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এসআর আবাসিক হোটেলে  অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে ওই প্রেমিক জুটিকে থানায় নিয়ে আসেন। পরে মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষনের  মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হক জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মেয়েটির সাথে আটককৃত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সে সূত্রে গত ১৯ তারিখ সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটি নিখোঁজ হয়। তার মায়ের দায়ের করা অপহরণের পর ধর্ষণের  মামলায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে ওই মেয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে।

অপরদিকে সাহাব উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে। এদিকে প্রেমিক সাহাব উদ্দিন জানায়, তার প্রেমিকাকে সে তার জীবনের চেয়ে ভালবাসে এবং সে তাকে কাছে পেতে চায়। তার সঙ্গে বিয়ে না দিলে সে বাঁচবেনা। এসময় বিয়ে পড়িয়ে দিতে পুলিশকে অনুরোধ করে।

এম সি



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার