ছবি:সংগৃহীত
সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সিলেটবাসীর উন্নয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করবো। আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’
বুধবার সিলেট সিটির ২৩ ও ২৪নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির আরও বলেন,‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশিঘাট বুরহানাবাদ শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রঃ) মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, এবং সঞ্চালনা করেন সাংবাদিক মতিউল বারী খুর্শেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রঃ) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম আহমদ, কাজী গরম দেওয়ান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক গাজী আশরাফ, মাওলানা খাইরুল আমিন, তেররতন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, তেররতন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফনিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইমাম মাওলানা রায়হান উদ্দিন হামিদি, মুয়াজ্জিন হাফিজ দেলোয়ার হোসেন, টুলটিকর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুয়াজ্জিন মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, জুনেদ আহমদ, ময়নুল হক স্বাধীন, টুলটিকর আব্দুস সবুর জামিয়া করিমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, শিক্ষা সচিব মাওলানা আব্দুল আলিম, সভাপতি হাজী আনোয়ার উদ্দিন, এবং টুলটিকর গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




