মনোনয়ন পেয়ে জামালের বাসায় মালেকের সৌজন্য সাক্ষাৎ, একাত্মতার বার্তা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১১ AM

মনোনয়ন পেয়ে জামালের বাসায় মালেকের সৌজন্য সাক্ষাৎ, একাত্মতার বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ১২:৪৮:৫৪ AM

মনোনয়ন পেয়ে  জামালের বাসায়  মালেকের সৌজন্য সাক্ষাৎ,  একাত্মতার বার্তা

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এর ধারাবাহিকতায় বুধবার রাতে তিনি একই আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের বাসায় যান।

সাক্ষাৎকালে এম এ মালেককে আন্তরিকভাবে স্বাগত জানান আহাদ খান জামাল। তিনি বলেন, ‘আমি মনোনীত হলে যেমন বিজয়ের জন্য কাজ করতাম, এখনো ধানের শীষের বিজয়ের জন্য তেমনি কাজ করবো। দেশ, দল, গণতন্ত্র, জিয়া পরিবার ও ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।’

পরে দুই নেতা কুশল বিনিময় করেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং ধানের শীষের বিজয়ের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন আহাদ খান জামালের পিতা, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল লেইছ খান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ