‘বিএনপি একটি পরিবার, এখানে পদ নয় আদর্শই বড়- এমরান আহমদ চৌধুরী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১১ AM

সাবিনা খাঁনের সঙ্গে সাক্ষাৎ ,একসঙ্গে কাজ করার প্রত্যয়

‘বিএনপি একটি পরিবার, এখানে পদ নয় আদর্শই বড়- এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০২:৩২:৫২ AM

‘বিএনপি একটি পরিবার, এখানে পদ নয় আদর্শই বড়- এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য ও আদর্শের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘বিএনপি একটি পরিবার, যেখানে পদ নয়, আদর্শই মুখ্য।’

বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সাক্ষাৎকালে সাবিনা খান বলেন, দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও আনুগত্য রয়েছে। তিনি নিজেও প্রার্থী ছিলেন, তবে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিজয়ের লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দলের শক্তিকে আরও সুসংগঠিত করতে কাজ করবেন।
তিনি বলেন, ‘দলই সবার আগে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করব।’

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাবিনা খানের এই অবস্থানকে দলের জন্য এক বিরল ও উজ্জ্বল উদাহরণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বিএনপি একটি পরিবার। এই পরিবারে পদ বা ব্যক্তিগত স্বার্থ নয়, আদর্শ ও দলই বড় বিষয়। সাবিনা খান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রার্থী হওয়ার মতো যোগ্য ও জনপ্রিয় ছিলেন, তবুও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন- এটাই প্রকৃত নেতার পরিচয়।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাবিনা খানের মতো নেতৃবৃন্দ আমাদের বড় শক্তি। আমরা সবাই মিলেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’

সাক্ষাৎ শেষে উভয়েই দলীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনী প্রচারণায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ