সিলেটে ২৫ লাখ টাকার ভার*তীয় পেঁয়াজ জ*ব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১১ AM

সিলেটে ২৫ লাখ টাকার ভার*তীয় পেঁয়াজ জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৯:৩১:৩৪ PM

সিলেটে ২৫ লাখ টাকার ভার*তীয় পেঁয়াজ জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ২৫ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানার কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজ পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করে এই পেঁয়াজ জব্দ করা হয়।
এসএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে ৫১৩ বস্তায় মোট ২৫,৬৫০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। জব্দকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
এ ঘটনায় ৬ জন নামীয় ও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 
পুলিশ জানায়, চোরাই পথে ভারত থেকে পেঁয়াজ এনে স্থানীয় বাজারে বিক্রির চেষ্টা চলছিল। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ