ধানের শীষ শুধু প্রতীক নয়, জনগণের অধিকার ফেরানোর সংগ্রামের প্রতীক’ -এমরান আহমদ চৌধুরী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১২ AM

ধানের শীষ শুধু প্রতীক নয়, জনগণের অধিকার ফেরানোর সংগ্রামের প্রতীক’ -এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১২:৩৩:৩২ AM

ধানের শীষ শুধু প্রতীক নয়, জনগণের অধিকার ফেরানোর সংগ্রামের প্রতীক’ -এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


  • সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার কমলগঞ্জ বাজার সিএনজি শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধানের শীষ শুধুই একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামের প্রতীক।
    তিনি বলেন, ‘আপনারা যে এক ভোট দেবেন, তা কেবল আমাদের জন্য নয়, আপনার নিজের ভবিষ্যতের জন্য। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের লড়াই চলছে। আমরা জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিতে চাই।’

  • এমরান আহমদ চৌধুরী আরও বলেন, ‘সিএনজিচালিত যানবাহনের শ্রমিক, দিনমজুর, কৃষক, সাধারণ ব্যবসায়ী-আপনারাই দেশের চালিকাশক্তি। আপনাদের সমস্যার সমাধানে আমি কাজ করতে চাই। আপনারাই আমার শক্তি, আপনার ভালোবাসাই আমার প্রেরণা।’

    জনসভায় কমলগঞ্জ বাজার সিএনজি শাখার সভাপতি নাজিম উদ্দীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ও কমলগঞ্জ বাজার সিএনজি শাখার সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুশেদ আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনির উদ্দিন, ১নং ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক আবিদুল হক শাহান, ৭নং ওয়ার্ড সভাপতি আং মতিন, ৬নং ওয়ার্ড সভাপতি আজির উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এহসানুল করিম মিশু, আং মুমিন, মিনহাজুর রহমান মুকুল, তুফায়েল আহমদ, সুহেদ আহমদ, আবু বক্কর, আরিফ, মোস্তাক চৌধুরী, জাকির চৌধুরী, মুর্শেদ, রুবেল, আজিদুল হক সাহান, জুনেদুল ইসলাম, শাহজাহান, রাজন আহমদ রাজু, সেলু, ৪নং ওয়ার্ডের দিপু আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।

  • জৈন্তা বার্তা/ ওয়াদুদ