জৈন্তাপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে একজনের মৃ*ত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২২ AM

জৈন্তাপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে একজনের মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১২:৩৬:১৩ PM

জৈন্তাপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে একজনের মৃ*ত্যু

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. হারুন অর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. হারুন অর রশিদ জৈন্তাপুর উপজেলার কলাগ্রাম এলাকার আব্দুল সামাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় দরবস্ত বাজার থেকে হরিপুর বাজারগামী একটি অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন হারুন অর রশিদ। তিনি সামনের সিটে চালকের ডান পাশে বসেছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানাধীন পাখিটেকি নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে তিনি চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যান।

এতে তিনি মাথার পেছনের অংশে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

জৈন্তা বার্তা/আরআর