সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর এলাকার মৃত ছুটটু মিয়ার ছেলে মো. আব্দুল শহিদ রকি (২৬)। বর্তমানে তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড় বাজার এলাকার শাহীন মিয়ার কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড় বাজারস্থ এম এ জায়গিদারের মালিকানাধীন ৯০নং বাসার সামনে অভিযান পরিচালনা করে বড় বাজার এলাকার শাহীন মিয়ার কলোনির মো. আব্দুল শহিদ রকিকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




