ধলাই নদী থেকে অবৈ*ধভাবে বালু উত্তোলন, তিন বাল্কহেড জ*ব্দ,একজনের ছয় মাসের জে*ল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২২ AM

ধলাই নদী থেকে অবৈ*ধভাবে বালু উত্তোলন, তিন বাল্কহেড জ*ব্দ,একজনের ছয় মাসের জে*ল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৭:৫৯:০৬ PM

ধলাই নদী থেকে  অবৈ*ধভাবে  বালু উত্তোলন, তিন বাল্কহেড জ*ব্দ,একজনের ছয় মাসের জে*ল

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজের নিচে  থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি বাল্কহেড জব্দ ও এক ব্যক্তিকে ছয় মাসের জেল  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ  (৮ নভেম্বর) শনিবার বেলা ১২ টায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ধলাই ব্রিজের নিচ থেকে  ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করছিল কয়েকটি বাল্কহেড। এসময় প্রশাসন  অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড জব্দ ও একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৬ মাসের জেল দেওয়া হয়।

অভিযানের সহযোগিতা করেন  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের  একটি বিশেষ  টিম।  

রতন শেখ বলেন,বলেন,আমরা প্রতিদিন নিয়মিত ভাবে  অভিযান পরিচালনা করে আসছে, ,সেই অভিযানের অংশ হিসেবে আজ ধলাই ব্রিজের কাছ থেকে ৩ টি বাল্কহেড ও  একজনকে আটক করা হয়। ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ