জাঙ্গাইল বীরকুলি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকা সহযোগিতা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৫ AM

জাঙ্গাইল বীরকুলি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকা সহযোগিতা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৬:৩০:৫২ PM

জাঙ্গাইল বীরকুলি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকা সহযোগিতা

ছবি:নিজস্ব


দেশের দুর্দিনে দূর্বিপাকে মানব কল্যাণে সমাজের মানবিক কাজের অবদানে বড় ধরনের সহযোগিতায় দেশের প্রবাসীরাই এগিয়ে থাকে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল বীরকুলি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে মসজিদের টাইলস এর কাজের জন্য নগদ তিন লক্ষ টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।

রোববার ৯ নভেম্বর বাদ আছর সোনার বাংলা স্হানীয় মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসী ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে নগদ তিন লক্ষ টাকা মসজিদ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। জাঙ্গাইল বিরকুলি প্রবাসী ঐক্য পরিষদ সৌদি আরব শাখার নেতৃবৃন্দের মাধ্যমে বিভিন্ন জনের সহযোগিতায় এই টাকা সংগ্রহ করা হয়।

নগদ টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান,মাস্টার গিয়াসউদ্দিন,সামসুদ্দিন আল আজাদ,আনোয়ার হোসেন ইসলাম আলী,হেলাল উদ্দিন মেম্বার, দেশীয় সমন্বয় পরিষদের মাওলানা ফয়জুল হক,খালেদ আহমদ,মোহাম্মদ আলী, প্রবাসী পরিষদের উপদেষ্টা, জিয়া উদ্দিন মামুন,কামাল উদ্দিন, হারুনর রশীদ,মাওলানা আনোয়ার হোসেন জঙ্গাইল বিরকুলি প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি শেখ আব্বাস উদ্দীন ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা