সিলেট-৪ আসনে দল কাউকে মনোনয়ন দেয়নি, তাই আমি মাঠে আছি এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত মাঠে থাকব।’- হাকিম চৌধুরী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ AM

গোয়াইনঘাট পীরের বাজারে হাকিম চৌধুরীর পথসভায় জনতার ঢ*ল

সিলেট-৪ আসনে দল কাউকে মনোনয়ন দেয়নি, তাই আমি মাঠে আছি এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত মাঠে থাকব।’- হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৮:৩০:২০ PM

সিলেট-৪ আসনে দল কাউকে মনোনয়ন দেয়নি, তাই আমি মাঠে আছি এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত মাঠে থাকব।’- হাকিম চৌধুরী

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ‘বিএনপি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল। আসন্ন নির্বাচনে সিলেট-৪ আসনের প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের বড় পরিচয়- আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। দলের যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নেব। তবে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হলে তৃণমূলে বিভক্তি বাড়বে। এখনো দল সিলেট-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি, তাই আমি মাঠে আছি এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত মাঠে থাকব।’

রবিবার (৯ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় পীরের বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণও করা হয়।

পথসভায় ছিল জনতার ঢল। উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, যুগ্ম সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিদ সরকার, উপদেষ্টা আব্দুন নুর সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, বিএনপি নেতা কামাল উদ্দিন, আব্দুল্লাহ, হাজী বিলাল, হেলাল আহমেদ, ডা. নুরুল হক, আব্দুল গফুর, সিদ্দেক, সবুর মিয়া, শুকুর মিয়া, জমির মিয়া, আব্দুল মনাফ মখলিস, যুবদল নেতা ফখরুল, কৃষক দল নেতা ফরিজুল, যুবদল নেতা জয়ন উদ্দিন, শামীম আহমেদ, শ্রমিক দল আহ্বায়ক মতছির আলী, সদস্য সচিব আজির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রাজুল আহমেদ, মান্নান, দুলাল, ফারুক, ইনতাজ আলী, রুবেল, আব্দুস সোবহান, সমসুল ইসলাম, রহিম, আব্দুল জলিল, আবুল হোসেন সয়ফুল, ফয়জুল হক, ছাত্রদল নেতা খালেদ, তানজিল ও মাহি প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ