ছবি: জৈন্তা বার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের নকিখালী পয়েন্টে আয়োজিত এ সভার আয়োজন করে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফয়জুর রহমান। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নুরুজ্জামান যৌথভাবে সভা পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর যুবদল আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আইনানউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। জনগণের অধিকার ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করতে হবে।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড যুবদল নেতা আছাব আলী। কুরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুর নুর, নাজিম উদ্দিন, রাজ্জাক আলী, বিলাল মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আব্দুল আহাদ, শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুববিষয়ক সম্পাদক ফরিদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিকদল নেতা আজিজুর রহমান কনা, বিএনপি নেতা ইমাম উদ্দিন, আলমগীর, ইছাক আলী, কবির মিয়া, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন, সোহানুর রহমান চুনু, আব্দুল মুমিন, আমির হোসেন, মখলিছ, খালেদ, নিজাম, আমির, রাহেল ও দুলালসহ অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




