সিলেটকে ব্যবসায়িক অঞ্চল করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হবে - খন্দকার মুক্তাদির
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৩ AM

সিলেটকে ব্যবসায়িক অঞ্চল করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হবে - খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ১১:২৮:৫৭ PM

সিলেটকে ব্যবসায়িক অঞ্চল করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হবে - খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-১ (সিটি ও সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হবে এবং নগরীকে ব্যবসায়ীক অঞ্চলে পরিণত করার কাজ করা হবে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সিলেটের ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা হবে।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরীর কালীঘাট ডাকবাংলা রোড থেকে শুরু করে শাহচট, আমজদ আলী রোড, মহাজনপট্টি, কাস্টঘর, লালদিঘীরপাড়, হকার মার্কেট, ব্রক্ষয়বাজার, সিটি মার্কেটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের অর্থনীতি দ্রুত অগ্রগতির দিকে যাবে। দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব, যা সামাজিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করবে।’

এসময় উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মোনিম, সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ফোবেব হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সামুন, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদক আব্দুল হক, দিলোয়ার হোসেন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ