ছবি:সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর খনিজ সম্পদে ভরপুর। পর্যটন এলাকা বাদে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান পাথর কোয়ারি খুলে দিতে আমরা কাজ করবো। সরকারের সদিচ্ছা ছাড়া পাথর কোয়ারি খুলে দেওয়া সম্ভব নয়। তাই আমরা সরকার গঠন করে পাথর কোয়ারি খুলে দেবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেওয়া স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খন্দকারের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মনাফ। সভায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ-সভাপতি নজির আহমদ, আব্দুল কাইয়ুম, নরুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, যুবদলের আহŸায়ক সাজ্জাদ হোসেন দুদু।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




