জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৩ AM

জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০২:৩৪:৫৮ PM

জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক দুটি অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ও কানাইঘাট উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১৯টি গরু ও মহিষসহ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদরের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও ১টি পিকআপ জব্দ করে। জব্দকৃত গরু, মহিষ ও পিকআপের আনুমানিক সিজারমূল্য ৩৪ লক্ষ টাকা। 

অপর এক অভিযানে গত ২৪ ঘণ্টায় কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা। 

বিজিবি সূত্রে আরও জানা যায়, উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা। 

এ বিষয়ে  জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর