গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা দলের আনন্দ মিছিল, ধানের শীষের পক্ষে কাজের অঙ্গীকার
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৩ AM

গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা দলের আনন্দ মিছিল, ধানের শীষের পক্ষে কাজের অঙ্গীকার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৮:০৩:৫২ PM

গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা দলের আনন্দ মিছিল, ধানের শীষের পক্ষে কাজের অঙ্গীকার

ছবি: জৈন্তা বার্তা


গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত ১৩টি ইউনিয়ন কমিটি গঠিত হওয়ায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক বলেন,‘ ‘অনেক প্রার্থী আগুন নিয়ে খেলা করছেন, আমরা তাদের সঙ্গে নই। আমরা নিরপেক্ষ অবস্থানে আছি। ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আমরা তার পক্ষেই কাজ করব।’

তিনি আরও বলেন,‘আওয়ামী লীগ যেমনভাবে দেশে জামায়াতকে নির্মূল করেছে, আমরাও তাদের সেইভাবে বিতাড়িত করব। দেশ থেকে অন্যায় ও দুর্নীতির রাজনীতি মুছে ফেলতে মুক্তিযোদ্ধারা সব সময় ঐক্যবদ্ধ।’

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী বলেন,‘ আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না, করি ধানের শীষের রাজনীতি। স্বদেশি বা বিদেশি নয়-আমরা সবাই বাংলাদেশি। তাই যারা ধানের শীষের পক্ষে থাকবেন, আমরা তাদের সঙ্গেই কাজ করব।’

আনন্দ মিছিলে উপজেলার ১৩টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও তৃণমূল পর্যায়ের সদস্যরা অংশ নেন।

মিছিলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ ব্যক্ত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ