শাবিপ্রবিতে বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৩ AM

শাবিপ্রবিতে বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ১০:১৬:৪০ PM

শাবিপ্রবিতে বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের এক কিলো রোডের পূর্ব পাশে এই নির্মাণ কাজ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে এবং শিক্ষার্থী ও প্রশাসনিক কাজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে এই সাব-স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ