শাবিতে শাকসু ও হল সংসদের খসড়া আচ*রণবিধি চূড়া*ন্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২২ AM

শাবিতে শাকসু ও হল সংসদের খসড়া আচ*রণবিধি চূড়া*ন্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০২:০৮:১৫ AM

শাবিতে শাকসু ও হল সংসদের খসড়া আচ*রণবিধি চূড়া*ন্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের খসড়া নির্বাচনী আচরণবিধি চূড়ান্তকরণের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশন, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

সভায় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মো. মোকাদ্দেছ, অন্যান্য নির্বাচন কমিশনার, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দ, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা শাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব দেন।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শাকসু নির্বাচন আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’ তিনি নির্বাচন কমিশনকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ