সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় পেঁয়াজ জ*ব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩২ AM

সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় পেঁয়াজ জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০১:২৬:৩৪ PM

সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় পেঁয়াজ জ*ব্দ


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট কাঁচাবাজার এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান। পরে মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামে দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১৫৫ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। এসব পেঁয়াজের বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।

জৈন্তা বার্তা/আরআর