সিলেটে ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ার অভি*যোগে গ্রে*প্তার নবম শ্রেণির শিক্ষার্থী আকরাম
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩২ AM

আওয়ামী লীগ নেতা বাবাকে না পেয়ে ছেলেকে ধ*রে নিয়ে যায় পুলি*শ- পরিবারে দাবি

সিলেটে ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ার অভি*যোগে গ্রে*প্তার নবম শ্রেণির শিক্ষার্থী আকরাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৮:৫৪:০৪ PM

সিলেটে ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ার অভি*যোগে গ্রে*প্তার নবম শ্রেণির শিক্ষার্থী আকরাম

ছবি:সংগৃহীত


সিলেটে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষার্থীর নাম আকরাম আহমদ। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে এবং খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ‘আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন- ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে আকরামের পরিবারের দাবি, সোমবার রাতে পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে আকরামের বাবাকে খুঁজছিল। বাবাকে না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা এ ঘটনাকে ‘অন্যায় ও হয়রানি’ বলে অভিযোগ করেছেন।

খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, ‘আকরাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি এখনো কিছু জানি না।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ