ছবি:সংগৃহীত
লন্ডন থেকে এ অভিযোগ করেছেন কামরানপুত্র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু।
তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে পুলিশ ছড়ারপাড়ে তাদের বাড়িতে অভিযান চালায় এবং তার খোঁজ করতে থাকে। তাকে না পেয়ে পুলিশ তার চাচাতো ভাই নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় শিপলু বলেন, ‘আমার চাচাতো ভাই একটি কিশোর ছেলে। যেখানে সে পড়াশোনা করে সেখানে কোনো ছাত্র রাজনীতি নেই। একটি মহলের ইন্ধনে আমাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।’
পুলিশের দাবি, আটককৃত ওই শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ‘সোমবার রাতেই নগরীর ছড়ারপাড় এলাকা থেকে আকরাম আহমদ নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে এবং খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।’
তিনি আরও বলেন, ‘আকরাম আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন-এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে পরিবারের দাবি, পুলিশ কামরান পরিবারের সদস্যদের খুঁজতে গিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালায়। শিপলু ও তার চাচাকে না পেয়ে তাদের আত্মীয় কিশোর আকরাম আহমদকে তুলে নিয়ে যায়। তারা এ ঘটনাকে ‘অন্যায় ও হয়রানি’ হিসেবে অভিযোগ করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




