সিলেট-৪ কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে - আব্দুল হাকিম চৌধুরী
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩২ AM

সিলেট-৪ কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে - আব্দুল হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১০:২৭:৪১ PM

সিলেট-৪ কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে - আব্দুল হাকিম চৌধুরী

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে সিলেট-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, “দীর্ঘ দেড় যুগ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা ও নেতৃত্বেই শেখ হাসিনার পতন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সিলেট-৪ আসনের উন্নয়নে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে আয়োজিত লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনতার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, প্রথম যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী।

এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য আজিজুল ইসলাম, যুবদল সিনিয়র সদস্য মাসুক আহমেদ, সদস্য শামীম আহমেদ, রুবেল আহমেদ মেম্বার, সিরাজ উদ্দিন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আব্দুর রব এবং জিয়া মঞ্চ সভাপতি মনু মিয়া প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ