ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় অবৈধ পেঁয়াজসহ একটি অটোরিক্সা আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) ৫২ বিজিবি-এর অধীনস্থ গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৯০ কেজি ভারতীয় পেঁয়াজসহ একটি অটোরিক্সা আটক করে। অভিযানটি সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃত পেঁয়াজ ও অটোরিক্সা সংক্রান্ত যথাযথ আইনী প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




