ছবি:সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা’র সমর্থনে বিশ্বনাথ পৌরসভায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত নোয়াগাঁও গ্রামের মুরব্বি ইরশাদ আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্বনাথ পৌর বিএনপি ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মফিজ আলী। ২নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক আশিক আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপি সহ-সভাপতি হাজী আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদল আহ্বায়ক নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর মহিলাদল আহ্বায়ক নুরুনাহার ইয়াসমিন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী এবং পৌর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আহমদ দুলাল মিয়া। এছাড়া ২নং কৃষকদল নেতা রফিক আলীও উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘গণতন্ত্র, অধিকার এবং উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে হবে।’
সভায় স্বাগত বক্তব্য ও কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ সাকিল। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, পৌর যুবদল নেতা বাদশাহ মিয়া, বিএনপি নেতা ছাদিক মিয়া, রহিমুল্লাহ, উলুস, আব্দুল করিম, জুলু মিয়া, বাবুল মিয়া প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




