ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে ভারত থেকে অবৈধভাবে আনা ৬০০ কেজি পোস্তদানা (মশলা) জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় পিকআপ চালক পালিয়ে গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সেনাবাহিনীর ১৭ এফআইইউ-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭:২০ মিনিটে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি দল হরিপুর থেকে সিলেটগামী একটি ডিআই পিকআপে তল্লাশি চালায়। তল্লাশির সময় পিকআপের ভেতর থেকে ৬০০ কেজি ভারতীয় অবৈধ পোস্তদানা উদ্ধার করা হয়। আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,৪০,০০০ টাকা।
চেকপোস্টে থামার সংকেত দেওয়ার পরও চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মালামাল ও পিকআপটি সেনা ক্যাম্পে আনা হয়।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আটককৃত অবৈধ মশলা ও পিকআপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




