ছবি:সংগৃহীত
সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর একটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএলের উপ-মহা-ব্যবস্থাপক মিহির রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।
তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি, তবে বিস্তারিত তদন্ত অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




