ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বার্তা নিয়ে যেদিকেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছেন।
তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। একেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও দল যাকে বেছে নিয়েছে, সেই প্রার্থীই চূড়ান্ত। নেতাকর্মীরাও তা মেনে নিয়ে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন।’
বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিয়ানীবাজারে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখা এবং শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
জাসাসের মতবিনিময় সভা বিয়ানীবাজার পৌর শহরের একটি কনফারেন্সে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন ও উপজেলা জাসাসের সদস্য সচিব এম এ হালিম রানা।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি এমরান আহমদ, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জয়নাল আহমদ রানু, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, পৌর জাসাসের সাধারণ সম্পাদক মনসুর হাজ্জাজ, মুড়িয়া ইউনিয়ন জাসাসের সভাপতি কবির আহমদ, আলীনগর ইউনিয়ন জাসাসের সভাপতি জুবের আহমদ, সহ আরও অনেকে।
অপরদিকে, বিয়ানীবাজার উপজেলা ও পৌর শ্রমিক দলের মতবিনিময় সভা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি জেবুল আহমদ, সহ-সভাপতি মো. আব্দুস সুবহান, পৌর শ্রমিকদলের সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, কুড়ারবাজার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রুহুল আমিন, চারখাই ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল আহমদ, আলীনগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ, শেওলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক রুপক আহমদ, জবরুল হেসেন প্রমুখ।
এর আগে, তিনি দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেওয়া গোলাপগঞ্জের ৭ শহিদের কবর জিয়ারত করেন। শহিদদের কবরের পাশে গিয়ে আবেগাপ্লুত হন তিনি। এই উপলক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শহিদদের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




