সিলেটে ২০২ লিটার চো*লাই ম*দসহ আ*টক ৫
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৮ PM

সিলেটে ২০২ লিটার চো*লাই ম*দসহ আ*টক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০১:৩২:২৮ PM

সিলেটে ২০২ লিটার চো*লাই ম*দসহ আ*টক ৫


সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- লাক্কাতুরা চা-বাগান (রাজার বাড়ি) এলাকার সুবল দাসের ছেলে রবি দাস (৩২), ইরেশ দাসের ছেলে খোকন দাস (৪০), তারাপুর চা-বাগান (বাদাম উড়া) এলাকার মৃত শিবচরন রাজগড়ের ছেলে সাজন রাজগড় (২৩), বাবুলাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫) ও গোয়াবাড়ী (কড়েরপাড়া রোড) এলাকার জহিরুল ইসলামের ছেলে আব্দুর রউফ (২৩)।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার অধীনস্থ আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মালনীছড়া চা-বাগানের চিতলমাটি এলাকায় জনৈক রুবেল মোল্লার ঘরের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ ওই পাঁচজনকে আটক করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর