ছবি:নিজস্ব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় প্রার্থী চান লন্ডন প্রবাসীরা। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জন্ম নেয়া সন্তানদের প্রার্থী চান বহির্বিশ্বে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা। বক্তারা বলেন, মহান জাতীয় সংসদে সিলেট -৪ আসনের স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব না করায় দেশের অন্যান্য উপজেলা থেকে এখনো হাজারগুন পিছিয়ে রয়েছে দেশের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা।শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবার অনুন্নয়ন সহ সীমান্তবর্তী এ জনপদে লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের অভিশাপে দিনাতিপাত করছেন।
প্রাকৃতিক সম্পদের গর্ভধারিণী এ জনপদ পর্যটনের সম্ভাবনাময় অঞ্চল থাকাসত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধির অভাবে পর্যটনের বিকাশ হচ্ছেনা। এ জনপদে ভোলাগঞ্জ, জাফলং, উৎমা ছড়া,বিছনাকান্দি, ও শ্রীপুর পাথর কোয়ারি হওয়ায় বরাবরই জাতীয় সংসদ নির্বাচনে শকুনের নজর পড়ে। এবারের নির্বাচনে স্থানীয় প্রার্থী না দিলে তিন উপজেলার বহির্বিশ্বে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা ও তাদের পরিবার পরিজন ঐক্যবদ্ধ ভাবে ভোট বর্জন করবে। ফলে দীর্ঘ ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবার সুযোগ হলেও বহিরাগত প্রার্থীর কারণে হয়তো আবার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলাবাসী ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন। বক্তারা আরও বলেন বিএনপিকে সিলেট -৪ আসন পেতে হলে স্থানীয় নেতাদের মধ্য থেকে দলের একজন জনপ্রিয় মুখকে বিএনপির দলীয় মনোনয়ন দিতে হবে , যিনি তৃণমূল পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনকে শক্তিশালী গড়ে তুলেছেন। তাঁর নেতৃত্বে সিলেট -৪ আসন বিএনপি নতুন উদ্যম ও ঐক্য ফিরে পেয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩ টায় লন্ডনের আল মক্কাহ গ্রিলে রেস্টুরেন্টে সিলেট- (গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের) সাধারন প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মাওলানা নাজিম উদ্দিন।
গোয়াইনঘাটের কৃতিসন্তান অক্সফোর্ডের কাউন্সিলর আব্দুল মুবিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিডিয়া ব্যাক্তিত্ব এইড এন্ড কেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বক্তব্য রাখেন ওয়ারিস উদ্দিন. গোলাম কিবরিয়া . মুহাম্মদ আব্দুল্লাহ . মুহাম্মদ আফতার মিয়া . আনোয়ার হোসেন. মুক্তার হোসেন, মাষ্টার সাজ্জাদ হোসেন . তুরাব আলী . আজির উদ্দিন , গোলাম আজম সুমন, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, সজ্জাদ মিয়া, মোজ্জাকীর আলী, হাবিবুর রহমান, লিটন মিয়া, বুরহান উদ্দিন, ইমরান আহমদ, আব্দুল খালিক, নাহিদ ইসলাম, লুৎফুর রহমান, সুমন মিয়া প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা




