ছবি:সংগৃহীত
সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত ৩১ দফা আজ সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিতে হবে-এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সিলেট সিটির ৩১নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মহিলাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন রাসু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজন মিয়া, মানিক মিয়া, সাবউদ্দিন মিয়া, মাইনুদ্দিন মিয়া, হারুন মিয়া, ইমরান আহমদ, শাহজাহান, সুফিয়ান, মুক্তার, সফিক, গেদাই, মকসুদ, মুহিব, নজির, রাসন, ময়না, সিরাজ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




