জৈন্তাপুরের লাল শাপলা বিলে ‘শাপলা বিলাস ফুড কর্ণার’ উদ্বোধন
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৭ PM

জৈন্তাপুরের লাল শাপলা বিলে ‘শাপলা বিলাস ফুড কর্ণার’ উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৯:০৫:২১ PM

জৈন্তাপুরের লাল শাপলা বিলে ‘শাপলা বিলাস ফুড কর্ণার’ উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট ডিবির হাওর লাল শাপলা বিল এলাকায় উদ্বোধন করা হয়েছে আধুনিক ও মনোরম পরিবেশের ‘শাপলা বিলাস ফুড কর্ণার’।

স্থানীয় তরুণ উদ্যোক্তা গুলজার হোসেন ফারহান, সামসুল হক, ফেরদৌস চৌধুরী ও নাহিদ আহমেদের উদ্যোগে গড়ে তোলা এ ফুড কর্ণারটি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ঐতিহাসিক ডিবির হাওরের পাড়ে নির্মিত হয়েছে। গ্রামীণ সৌন্দর্যের আবহে আধুনিক কারুকাজে সাজানো এই রেস্টুরেন্টটি পর্যটকদের জন্য একটি নতুন আকর্ষণ হিসেবে দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শাপলা বিলাস ফুড কর্ণার’ এর উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, শাপলা বিল সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মানিক আহমদ, মনির হোসেন, যুবনেতা সাইদুল ইসলাম, রিমাল হোসেন, ফটোগ্রাফার হোসেন মিয়া ও জাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় পর্যটনপ্রেমীরা জানান, ‘শাপলা বিলাস ফুড কর্ণার’ চালু হওয়ায় লাল শাপলা বিল ভ্রমণ এখন আরও আকর্ষণীয় ও উপভোগ্য হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ