সিলেট-৪ : মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই - আব্দুল হাকিম চৌধুরী
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৮ PM

জৈন্তাপুরে লিফলেট বিতরণ ও পথসভা

সিলেট-৪ : মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই - আব্দুল হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৯:৪৫:৪৭ PM

সিলেট-৪ : মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই - আব্দুল হাকিম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন-‘বিএনপি দেশের গণতন্ত্রকামী মানুষের শেষ আশ্রয়স্থল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আজও লড়ছে। আমি এই জনপদের মাটি ও মানুষের সন্তান। তাই এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে আজীবন উৎসর্গ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। আমি আশাবাদী, ধানের শীষের মনোনয়ন আমাদের পক্ষেই আসবে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাই।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সারিঘাট বাজারে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচার মিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্যাহ ভান্ডারীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, সাবেক সদস্য বুরহান উদ্দিন ও এম ইউ জাহাঙ্গীর, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী, বিএনপি নেতা আহমদ মিস্ত্রি, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তুফায়েল আহমেদ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা মুজিবুর রহমান ও আহমদ আলী, নিপাট ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাদির, চারিকাটা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ও ছাত্রদল নেতা এম. আর. রাফি প্রমুখ।

পথসভায় দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ