ছবি:সংগৃহীত
বুধবার (১২ নভেম্বর) রাতে সিলেট নগরীর আগপাড়া কো-অপারেটিভ মাঠে বৃহত্তর মিরাবাজার এলাকা ও সিলেট বিএনপির পরিবারের উদ্যোগে মিনহাজের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজিবুর রহমান নজিব।
সংবর্ধিত অতিথি মিনহাজুর রহমান মিনহাজ বলেন, ‘বিএনপি পরিবার ও বৃহত্তর মিরাবাজার এলাকাবাসীর আজকের সংবর্ধনায় আমি কৃতজ্ঞ ও ঋণি। দীর্ঘ দিন জেল খেটেছি এবং ২০০৬ সালে প্রবাসে চলে গিয়েছি। কিন্তু আমার রক্তে জাতীয়তাবাদের আদর্শ প্রবল। বিদেশ থেকেও আমি হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে ছিলাম। ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেশ গঠন ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।’
এর আগে বিকেল ৪টায় মিনহাজকে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় তাকে সিলেট নগরীতে আনা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও সৌমেন্দ্র সেন মিহের। সভাপতিত্ব করেন মৌসুমী সমাজকল্যাণ সংস্থার সভাপতি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশ যখন নির্বাচনমুখী, তখন স্বার্থান্বেষী মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে। তারা বলেন, জনগণের ভোটের মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। ইনশাআল্লাহ, জনগণের অকুণ্ঠ সমর্থনে বিএনপি সরকার গঠন করবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




