শাবিপ্রবিতে শাকসু নির্বাচন নিয়ে রাতভর টা*নাপো*ড়েন, প্রশাসনের আশ্বাসে আন্দো*লন স্থগি*ত শিক্ষার্থীদের
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৯ PM

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন নিয়ে রাতভর টা*নাপো*ড়েন, প্রশাসনের আশ্বাসে আন্দো*লন স্থগি*ত শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৩:০৭:১৩ AM

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন নিয়ে রাতভর টা*নাপো*ড়েন, প্রশাসনের আশ্বাসে আন্দো*লন স্থগি*ত শিক্ষার্থীদের

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষণায় দেরি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। উপাচার্যের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পরই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি শুরু করেন। দীর্ঘ টানাপোড়েনের পর গভীর রাতে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রাখেন। শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল-অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরদিন (শুক্রবার) তফসিল ঘোষণার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে অবস্থান কর্মসূচি স্থগিত না করে উপাচার্যের সরাসরি বক্তব্যের অপেক্ষা করতে থাকেন।

অবশেষে রাত ১টার পর উপাচার্য অধ্যাপক এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তারা জানান, শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ৯ বা ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের তারিখ চূড়ান্ত করা হবে এবং একই রাতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এই আশ্বাসে শিক্ষার্থীরা রাত ১টা ২০ মিনিটের দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর ধীরে ধীরে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত হলেও, শিক্ষার্থীরা জানিয়েছেন-নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা না হলে তারা আবারও আন্দোলনে নামবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ