প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহ*ত্যা করলেন সিলেটের কলেজছাত্র
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৯ PM

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহ*ত্যা করলেন সিলেটের কলেজছাত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১২:৪৯:৪৯ PM

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহ*ত্যা করলেন সিলেটের কলেজছাত্র


মোবাইল ফোনে প্রেমিকার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২২) নামে সিলেটের এক তরুণ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজারে ঘুরতে যান। তারা সবাই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে বৃহস্পতিবার ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানান, সৌরভ তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন।

আবির আরও বলেন, বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুইদিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিডিও কল চালু রেখেই সৌরভ আত্মহত্যা করেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর