ছবি:নিজস্ব
বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে। ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিপ্রাখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল বিদেশি মদ আটক করে। আটককৃত মদ এর সিজারমূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা সমপরিমাণ।
এছাড়াও ১৪ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ টি ভারতীয় গরু , ২০০ কেজি সুপারী ও পন্য বহনকাজে ব্যবহারীত একটি সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৭,৭০,০০০/- (সাত লক্ষ সত্তর হাজার) টাকা সমপরিমাণ। বিজিবি সূত্রে জানা যায়, উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / সুলতানা




