সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরি*ষ্কার-পরিচ্ছ*ন্নতা অভি*যান
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩০ PM

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরি*ষ্কার-পরিচ্ছ*ন্নতা অভি*যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১০:১৫:১২ PM

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরি*ষ্কার-পরিচ্ছ*ন্নতা অভি*যান

ছবি:সংগৃহীত


নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে ক্লাবের সদস্যরা ঝাড়ুসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রধান সড়ক, অলিগলি, ফুটপাত ও ড্রেনের মুখে জমে থাকা আবর্জনা অপসারণে অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, ব্যবসায়ী আব্দুর হান্নান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, এরশাদ আলী প্রমুখ।

এসময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, পরিবেশ দূষণ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। প্লাস্টিক, পলিথিন ও এলোপাতাড়ি ফেলা আবর্জনা শুধু পরিবেশ নষ্ট করছে না, বাড়িয়ে দিচ্ছে রোগবালাইয়ের ঝুঁকিও। টেকসই পরিবেশ গড়তে পরিচ্ছন্নতার চর্চা দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। নিজেদের এলাকার প্রতি দায়িত্ববোধ থেকেই এই ধারাবাহিক উদ্যোগ-যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ