দেশেই থাকব;দেশের মানুষের সেবা করব, এই দেশেই মর*ব, : এম এ মালিক
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩০ PM

দেশেই থাকব;দেশের মানুষের সেবা করব, এই দেশেই মর*ব, : এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১০:৩৩:৩৪ PM

দেশেই থাকব;দেশের মানুষের সেবা করব, এই দেশেই মর*ব, : এম এ মালিক

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, ‘আমি যতদিন বেঁচে থাকব, এই দেশেই থাকব; যদি মরেও যাই, এই দেশেই মরব। দেশের মানুষই আমাকে দাফন করবে-এই শপথ নিয়েছি।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টায় সিলেট সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের কুচাই বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আব্দুল মালিক বলেন, ‘গত ১৫ বছর দেশে আসতে পারিনি আওয়ামী ফ্যাসিবাদের কারণে। এখন দেশে ফিরে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি এসেছি। তিনি আমাকে বলেছেন-দেশে ফিরে দেশের মানুষের সেবা করো। আমি প্রতিশ্রুতি দিয়েছি, দেশের মানুষের সেবা করব।’ তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ধানের শীষ প্রতীকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন।

সভায় তিনি বিগত ১৬ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে অবহেলা ও উন্নয়নবঞ্চনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘একটিমাত্র রাস্তা সঠিকভাবে কার্পেটিং হয়নি। অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা অবহেলিত অবস্থায় রয়েছে। নবরুণ উচ্চ বিদ্যালয়, এম ইলিয়াস আলী স্কুল, রেঙ্গা মাদ্রাসা, বালাগঞ্জ হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা কষ্টে আছেন।’

এছাড়া তিনি জানান, তাঁর অনুরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১১টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে এবং কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নবরুণ উচ্চ বিদ্যালয়ের জন্য ৪ কোটি ২৭ লাখ টাকার নতুন ভবন অনুমোদন হয়েছে। এম ইলিয়াস আলী উচ্চবিদ্যালয়, আহমদপুর হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শুরু হয়েছে। দক্ষিণ সুরমায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও সরকারের সংশ্লিষ্ট দপ্তর দিয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর সময়েই কৃষক, শ্রমিক, গার্মেন্টস, প্রবাসী-প্রত্যেক খাতে উন্নয়ন হয়েছিল।’

উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ-এটাই বাংলাদেশের মানুষের প্রতীক। মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই বাংলাদেশী। সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, ‘ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচার চালান। মাকে বলবেন, বোনকে বলবেন, ছেলেকে বলবেন-ধানের শীষেই মুক্তি।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা দিলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোঁখ হারানো ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুমন শিকদার, আব্দুল হাসিব, হোসেন আহমদ তালুকদার প্রমুখ।

সভায় আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘আমরা হিংসার রাজনীতি চাই না। চাই শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের রাজনীতি। প্রত্যেকে একে অপরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুক।’

তিনি যোগ করেন, ‘আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে মোহাম্মদ আব্দুল মালিক ভাইকে নির্বাচিত করেন, তাহলে এই অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মালিক ভাই শুধু একজন প্রার্থী নন, তিনি বিএনপির সিনিয়র নেতা, যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্নেহ করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহচর হিসেবে ইংল্যান্ডে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ