ছবি:সংগৃহীত
জালালাবাদ থানার অভিযান মইয়ারচর এলাকার মোঃ মসরব আলীর পরিত্যক্ত জমির সামনে ঢেকে রাখা ভারতীয় পেঁয়াজ ভর্তি ২টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি আটক করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামাল: ২টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি. ২০ বস্তা ভারতীয় পেঁয়াজ, মোট ওজন ৯০০ কেজি, আনুমানিক মূল্য ৮১,০০০ টাকা
গ্রেফতারকৃতরা হলেন- রিমন আহমদ (১৮), পিতা: সমুজ আলী, মাতা: রেশমা বেগম, পাগইল, থানা-জালালাবাদ। জফুর আলী (৪৫), সিএনজি চালক, পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-মৃত মিনা বেগম, নোয়াগাঁও, থানা-গোয়াইনঘাট ও মোঃ রুহল আমিন (৫২), সিএনজি চালক, পিতা-মৃত লিলু মিয়া, মাতা-মৃত গুলবান বিবি, আঙ্গারজুর, থানা-গোয়াইনঘাট
ঘটনার পর জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলারুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




