সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৬ PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০২:২১:৪৫ PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ছাত্রলীগ নেতা রফিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর