কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মা*দক ধ্বং*স
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৬ PM

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মা*দক ধ্বং*স

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৭:৩৩:৪৪ PM

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মা*দক ধ্বং*স

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডের মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মো. রুবেল মিয়া। তাদের উপস্থিতিতেই মাদকগুলো ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল- ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪,১০০ পিস মদ, ৩০ বোতল ফেনসিডিল, ৭৭ হাজার পিস শেখ নাসির উদ্দীন ব্র্যান্ডের বিড়ি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ (পিপিএম) বলেন,‘থানায় যোগদানের পরপরই বড় বড় কয়েকটি মাদকবাহী চালান আটক করা হয়েছিল। সেগুলোসহ পূর্বে জব্দ হওয়া আরও কিছু মাদক ও ভারতীয় বিড়ি আজ ধ্বংস করা হয়েছে।’

তিনি আরও জানান, শনিবার সকালে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানাটি পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তাঁর উপস্থিতিতেই সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ