ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ (গোয়াইনঘাট–জৈন্তাপুর–কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন,‘গত ১৭ বছরে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি। খনিজসম্পদে সমৃদ্ধ এই এলাকার মানুষ উন্নয়ন, কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’
তিনি বলেন,‘আমি বিএনপির সঙ্গে আছি প্রায় ৪৭ বছর। কখনোই দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। দলের সিদ্ধান্তেই আপনাদের খেদমতে এসেছি। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আশ্বাস দিয়েছেন-এই অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যেই গোয়াইনঘাটের চিত্র বদলে যাবে।’
শনিবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলায় নির্বাচনী গণসংযোগ, পথসভা, আলোচনা ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে একটি বিশাল মিছিল বের হয়, যার নেতৃত্ব দেন আরিফুল হক চৌধুরী।
দিনের শুরুতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের আয়োজনে একটি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ আহমদ ও সদস্য আলীম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, তোয়াক্কুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, যুবদল সভাপতি আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য সাহেদ মেম্বার, যুবদল নেতা আব্দুল মন্নান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামান, তাঁতীদলের আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানি, নির্মল কুমার দে মনি, সমছির আহমদ, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা দলের জিন্নাতুন নেছা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জিয়া সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন প্রমুখ। গণসংযোগে শীর্ষ নেতাদের উপস্থিতি
দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণায় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, ছাত্রদল নেতা আফজাল হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, ইমতিয়ার হোসেন আরাফাত, আতাউল গনি উমন, আহমদ, একরাম হোসেন প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




