গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নত, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করতে চাই : অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৬ PM

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নত, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করতে চাই : অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০২:১৫:১৩ AM

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নত, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করতে চাই  : অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের মৌলিক চাহিদা-বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা-নিশ্চিত করে  ‘উন্নত, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করতে চাই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে’ । 

শনিবার (১৫ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বৃহত্তর কতোয়ালপুর এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এলাকার বিশিষ্ট মুরুব্বি কয়ছর আহমদের সভাপতিত্বে এবং ৬নং ওয়ার্ডের মেম্বার জালাল উদ্দিনের সঞ্চালনায় কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- ‘উন্নত, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করতে চাই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, উন্নত সড়ক–যোগাযোগ এবং মানুষের জীবনমান উন্নয়নই আমার রাজনীতি। এই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা প্রয়োজন। আপনারদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন,‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনুন। স্বনির্ভর বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে উঠুন।’

সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক মনসুর আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিক, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ আরও অনেকে।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ