রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালে ‘রোটারি ফাউন্ডেশন মাস’ উদযাপন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২০ PM

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালে ‘রোটারি ফাউন্ডেশন মাস’ উদযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০২:৫১:২২ AM

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালে ‘রোটারি ফাউন্ডেশন মাস’ উদযাপন

ছবি:সংগৃহীত


রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে নভেম্বর মাসব্যাপী ‘রোটারি ফাউন্ডেশন মাস’ উদযাপন উপলক্ষে সিলেট শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। ক্লাব প্রেসিডেন্ট রোটা.মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপসা টিমের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি মোঃ সিদ্দিকুর রহমান (পিএইচএফ)। রোটারি ফাউন্ডেশনের বৈশ্বিক মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, ফান্ড ব্যবস্থাপনা এবং সেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি এক অনুপ্রেরণামূলক আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন ক্লাবের লার্নিং ফ্যাসিলিটেটর রোটা. পিপি মো. তৈয়বুর রহমান। সেমিনারের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটা. পিপি ড. এম শহিদুল ইসলাম (এড.)।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন রোটা. পিপি এম এ রহিম, রোটা. পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটা. আইপিপি আব্দুর রহমান, রোটা. আহমেদ রশিদ চৌধুরী, রোটা. মনসুর আহমেদ, রোটা. নিশিকান্ত দাস এবং অতিথি হুমায়ুন কবির নাহিদসহ আরও অনেকে।

সেমিনারটি রোটারিয়ানদের জন্য একটি জ্ঞানবিনিময় ও সেবা কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়ার অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ