বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শামস উদ্দিন শাহীনকে সভাপতি এবং জাহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়।
রবিবার উপজেলা দলিল লেখক সমিতির অফিসে আহ্বায়ক কমিটির উদ্যোগে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে উপস্থিত সকল সদস্যদের নিয়ে সভাপতি ও সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন : সিনিয়র সহ-সভাপতি: আশরাফ আলী, সহ-সভাপতি: মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: সুমন আহমদ, রুহুল আমিন বাবুল, সাংগঠনিক সম্পাদক: বাবুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক: জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ: আমিরুল হক, প্রচার সম্পাদক: সাহেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক: জিয়াউল ইসলাম, দপ্তর সম্পাদক: আশরাফুল ইসলাম তুহিন, ধর্ম বিষয়ক সম্পাদক: জাকির হোসেন।
কার্যকরী সদস্যরা হলেন : হানিফ খন্দকার, মশ্রব আলী, আবু বাক্কার সিদ্দিক, আবিদুর রহমান, কামরুজ্জামান, আব্দুল আজিজ, শাহাব উদ্দিন ও নীলমনি শর্ম্মা।