সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরু*দ্ধে শহরজুড়ে বিক্ষো*ভ মি*ছিল
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৭ PM

সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরু*দ্ধে শহরজুড়ে বিক্ষো*ভ মি*ছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৮:০০:২৮ PM

সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরু*দ্ধে শহরজুড়ে বিক্ষো*ভ মি*ছিল

ছবি:সংগৃহীত


সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে ‘সিলেটবাসী’ ব্যানারে আয়োজিত এ মিছিল পূর্ব জিন্দাবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা জানান, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিভিন্ন বক্তব্য ও কার্যক্রম শহরের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছিল। বিশেষ করে ১৬ ও ১৭ আগস্ট আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনকে কেন্দ্র করে তিনি দলীয় নেতাকর্মীদের ‘উস্কানি দিয়েছেন’ 

মিছিলকারীরা অভিযোগ করেন, শাটডাউনের আগের রাত শনিবার সিলেটে অন্তত দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাদের ধারণা-এই ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও উসকানি ছিল, যার সাথে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

স্লোগান সহকারে আয়োজিত বিক্ষোভে তার বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে এখনও কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

নগরবাসীর দাবি-ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ৫ আগস্টের আগে-পরে সিলেটের রাজনৈতিক পরিস্থিতিতে কার ভূমিকা ছিল তা পরিষ্কার করা হোক।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ