শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের তফসিল ও রোডম্যাপ প্রকাশ,১৭ ডিসেম্বর ভোট গ্রহণ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৭ PM

শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের তফসিল ও রোডম্যাপ প্রকাশ,১৭ ডিসেম্বর ভোট গ্রহণ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৮:১৪:৪৫ PM

শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের তফসিল ও রোডম্যাপ প্রকাশ,১৭ ডিসেম্বর ভোট গ্রহণ

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৭ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আইআইসিটি ভবনের কনফারেন্স রুমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো-

২০ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
২২ নভেম্বর: খসড়া ভোটার তালিকায় আপত্তি জমা
২৩ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৪ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ
২৫ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ ও জমাদান
২৬ নভেম্বর: মনোনয়নপত্র জমাদানের শেষ দিন
২৭ নভেম্বর: যাচাই–বাছাই
২৮ নভেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ
৩০ নভেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়
১ ডিসেম্বর: প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
২ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
১৭ ডিসেম্বর: ভোট গ্রহণ (সকাল ৯টা–বিকাল ৪টা)

ঘোষিত সময়সূচি অনুযায়ী শাবিপ্রবিতে দীর্ঘ প্রতীক্ষিত শাকসু নির্বাচন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ