ছবি:সংগৃহীত
সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সরকার গঠন করলে আধুনিক, পরিকল্পিত ও টেকসই সিলেট গড়ে তোলাই হবে তাদের অগ্রাধিকার। সিলেটের উন্নয়নকে সুদূরপ্রসারী মহাপরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে দক্ষ নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদদের যুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সিলেটের ভোটারদের কাছে দলের প্রতিশ্রুতিগুলো পৌঁছে দিতে হবে। আধুনিক ও সুপরিকল্পিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে বিএনপি।’
রবিবার (১৬ নভেম্বর) তিনি আম্বরখানা থেকে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, বৃত্তি পরীক্ষা পরিদর্শন এবং সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর, পাইকারগাঁও, জাঙ্গাইল ও ঘোপাল এলাকায় জনসভা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন। পরে নগরীর ৩নং ওয়ার্ডের কাজলশাহ দিঘিরপাড়ে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সনাতনী সম্প্রদায়ের সভা
৩নং ওয়ার্ডে নিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও রাজিব কুমার দের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, কৃষ্ণপদ সূত্রধর, বিজয় কৃষ্ণ চন্দ, রিপন চক্রবর্তী, অরুন চন্দ্র পাল, অশোক রায়, বিপ্রদাস ভট্টাচার্য, রিশিকেষ চৌধুরী, অজিত চক্রবর্তী, সাজন রায় সাজু, সুমন চৌধুরী, অশিত বৈশ্য, সৈকত দে, রোহান দাস, রুবি পুরকায়স্থ, ইলা বর্মণ, সন্ধালক্ষী দে ও মালতি দে।
উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও আমির হোসেন; জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা; সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সম্পাদক আজিজুর রহমান আজিজ; যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, ব্যবসায়ী আজিজুর রহমান প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




