হাসিনার ফাঁ সি র রায় ঘোষণার পর সিলেটে জনতার উল্লাস
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৭ PM

হাসিনার ফাঁ সি র রায় ঘোষণার পর সিলেটে জনতার উল্লাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৬:০৬:১৩ PM

হাসিনার ফাঁ সি র রায় ঘোষণার পর সিলেটে জনতার উল্লাস

সংগৃহিত


চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ও গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা।

সোমবার (১৭ নভম্বের) দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ রায় ঘোষণা করেন।

রায়ের খবর প্রকাশ হতেই সিলেট সোবহানিঘাট পয়েন্ট এলাকায় উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। এসময় ছাত্র-জনতা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করছেন।

এসময় ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’- স্লোগান দিতে থাকেন জনতা।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ সময় সতর্ক অবস্থানে দেখা গেছে। 

জৈন্তাবার্তা / সুলতানা